কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৩ জুন, ২০২৫ এ ০৬:৪৩ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৩-০৬-২০২৫ আর্কাইভ তারিখ: ৩১-০১-২০৩০
বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরে মুরগি পালন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক খাত, যেখানে দেশের অনেক পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। তবে, সাম্প্রতিক সময়ে মুরগিতে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অযথা ব্যবহার একটি উদ্বেগজনক প্রবণতা হয়ে উঠেছে, যা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার ঘটাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরুপ।
এই চ্যালেঞ্জের মোকাবেলায় এবং নিরাপদ, স্বাস্থ্যসম্মত পোল্ট্রি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে, বারিশালের চরকাউয়া ইউনিয়নে ‘মডেল পোল্ট্রি ভিলেজ’ নামে একটি উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এই উদ্অযোগের অধীনে একই গ্রামের ১০ জন নির্বাচিত খামারিকে অ্যান্টিবায়োটিক-মুক্ত এবং টেকসই পোল্ট্রি পালন পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে।
প্রকল্পটি অত্র গবেষণাগারের ডাঃ মোঃ ইব্রাহীম খলিল, সিনিয়র সায়েন্টিফিক অফিসার এর তত্ত্বাবধানে এবং ডাঃ মোঃ নুরুল আলম, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার এর সার্বিক নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে, যেখানে FAO-ECTAD এর প্রশিক্ষণ সহযোগিতা নেওয়া হচ্ছে।
মডেল পোল্ট্রি ভিলেজ প্রকল্পের মূল লক্ষ্যসমূহ:
এই লক্ষ্যগুলো অর্জনের মাধ্যমে, খামারিরা স্বাস্থ্যকর পদ্ধতিতে লাভজনকভাবে মুরগি পালন করতে সক্ষম হবে।